জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভেজাল সার তৈরির সময় ছয় শ্রমিককে আটক করেছে পাটগ্রাম থানা। পরে ইউএনও ও নির্বাহী হাকিমের ভ্রাম্যমাণ আদালত ওই ছয় শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দরের বাদলের বাড়ির উঠানে ভুটান থেকে আমদানি করা ডলোমাইট পাউডারের (এক প্রকার সার) সঙ্গে স্থানীয় পাথরের গুঁড়া মিশিয়ে বস্তায় ভরা হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।