জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সেবনের দায়ে এক তরুণ ও ট্রাফিক আইন অমান্য করায় ছয় মোটরসাইকেলচালককে জরিমানা করেছেন। ধুনট থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয় মোটরসাইকেলচালককে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এর আগে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের লিটন মিয়াকে (২২) উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫০০ টাকা জরিমানা করেন।