জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন মশার কয়েল তৈরির দুটি কারখানার কর্তৃপক্ষকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত সেবা করপোরেশন ও প্রিন্স নামের এই দুটি মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিলু রায়। এ ছাড়া কারখানা দুটিকে চার মাসের মধ্যে সব কাগজপত্র যথারীতি প্রস্তুতকরণের নির্দেশ দেওয়া হয়। তা না হলে আবারও অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।