জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটে ভেজালবিরোধী অভিযানে নয়টি রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহম্মদ। তিনি বলেন, ভেজাল খাদ্য ও অপরিচ্ছন্নতার কারণে নয়টি রেস্তোরাঁকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।