জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি ইটভাটার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আদালতের বিচারক জেলা নির্বাহী হাকিম সৈয়দা সামিরা এই জরিমানা করেন। সদর উপজেলার মিতরা এলাকায় জ্বালানি হিসেবে কাঠ মজুত রাখার দায়ে মেসার্স এ আর সি ব্রিকস ভাটার মালিক আবদুর রাজ্জাককে ৩০ হাজার টাকা এবং কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে প্লাস্টিকের বর্জ্য,  জুট ও কাঠের ভুসি ব্যবহার করার দায়ে একই এলাকার মেসার্স এস আর ওয়াই ব্রিকস ভাটার মালিক সারোয়ার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।