জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি কার্যালয়ের কাছে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ওই যুবককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। শফিকুল বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় এলাকার বাসিন্দা। তিনি খুলনার ডুমুরিয়া সেটেলমেন্ট কার্যালয়ের জরিপকারী পদে কর্মরত।