জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে গ্যাস-সংযোগ ব্যবহার করার দায়ে গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও পিরোজপুর এলাকার চারটি রেস্তোরাঁর গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া বলেন, পিরোজপুর এলাকায় আমেনা সুপার মার্কেটে অবস্থিত সুগন্ধা রেস্টুরেন্ট ও হিরাঝিল রেস্টুরেন্ট, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সেফ ফুড ও কচুপাতা রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করে আসছিল। গতকাল আদালত ওই সব জায়গায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেন। প্রতিটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও গ্যাস-সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।