জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুত করার দায়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে ‘আমেনা ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফারহানা ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ দণ্ড দেন। তিনি বলেন, জব্দ করা ওষুধগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে। বিচারকালে জেলা ওষুধ তদারকি কর্মকর্তা শংকর কুমার সরকার, মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।