জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ও মীরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তিনটি বেকারিকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন এ জরিমানা করেন। অভিযান চালিয়ে উপজেলার হারাগাছ এলাকায় সীমা বেকারিকে ১৫ হাজার টাকা, সোনা মিয়া বেকারিকে আট হাজার এবং মীরবাগ এলাকার ফায়েম বেকারিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, পণ্যের মোড়কে দাম না লেখা এবং অস্পষ্ট ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে এই জরিমানা করা হয়।