জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা বিক্রির দায়ে রংপুরের তারাগঞ্জে মতিন রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম জিলুফা সুলতানা ওই জরিমানা করেন। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, উপজেলার ফকিরপাড়া গ্রামের মতিন রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ইকরচালী বাজার থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে।