জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১১টি নৌযানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্ণফুলী নদীর শিকলবাহা এলাকা থেকে মোহনা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বন্দরের পাইলট বোটে চড়ে অভিযান পরিচালনা করেন বন্দরের অথারাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম। তিনি বলেন, অতিরিক্ত পণ্য বোঝাই করা, নৌপথে প্রতিবন্ধকতা তৈরি, মাস্টার ছাড়াই জাহাজ চালানো, বন্দরের মাশুল বকেয়া রাখাসহ বিভিন্ন অপরাধে নৌযানগুলোকে জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম