জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল শনিবার সকালে পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার। পাট অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের মুখ্য কর্মকর্তা সোহরাব উদ্দিন বিশ্বাস বলেন, কুমারখালী শহরে ভাই ভাই খাদ্য ভান্ডারে পলিব্যাগে চাল রাখার দায়ে দোকানের মালিক আবদুর রাজ্জাককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন দোকানে পলিব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য বলা হয়।