জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ও পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার বিনোদপুর, ধলাগাঁও, কাটাখালী ও টঙ্গীবাড়ি উপজেলার মদিনা বাজারে অভিযান চালিয়ে গতকাল শনিবার ১৪টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ নুসরাত জাহান এই জরিমানা করেন। অভিযান পরিচালনা করার সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পাট উন্নয়ন কর্মকর্তা মো. ওসমান আলী শেখ, মুখ্য পরিদর্শক মো. তারিকুল ইসলাম ও পরিদর্শক (পাট) মো. রুহুল আমিন। মুন্সিগঞ্জে পলিথিনের বিরুদ্ধে গত ৩০ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়।