জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি ইটভাটার মালিককে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী হাকিম সাবরীন চৌধুরী ওই জরিমানা করেন। অনুমোদন ছাড়া ইট তৈরি করার দায়ে উপজেলার হিজলাইন এলাকার মেসার্স রোজিনা ব্রিকসের মালিক আবু রায়হানকে ৬০ হাজার এবং আইন লঙ্ঘন করে ৫০ ভাগ ফাঁপা ইট তৈরি না করার দায়ে একই এলাকার মেসার্স গ্রামীণ ব্রিকসের মালিক আমির হোসেনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইটভাটায়ও অভিযান চালানো হবে।