জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অভিযোগে পাঁচজন মোটরসাইকেলচালককে জরিমানা করেছেন। ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহেদ পারভেজ গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালান। ইউএনও বলেন, মোটরসাইকেলচালকদের বৈধ কাগজপত্র না থাকায় ও মাথায় হেলমেট ব্যবহার না করায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের আওতায় এই জরিমানা করা হয়। মোটরসাইকেলচালকেরা হলেন আতিকুর রহমান, নজরুল ইসলাম, স্বপন পাল, রাজীব কুণ্ডু ও আবদুল হাকিম। দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়া সরকারি খাদ্যগুদামের সামনে এই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।