জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার একটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্টারশিপ কারখানায় মেয়াদোত্তীর্ণ কিছু পণ্য পাওয়ায় এবং কিছু পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকায় প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভিযানের সময় কারখানাটিতে ৭০ থেকে ৮০ বস্তা গুঁড়ো দুধ জমাটবাঁধা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া অন্তত ১০ বস্তা গুঁড়ো দুধের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না। অভিযানে ১৫০ বস্তা মেয়াদোত্তীর্ণ চা জব্দ করা হয়।’