প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার মচিরবুনিয়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ‘এমএমসি’ নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস ও বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব আল রাব্বির নেতৃত্বে অভিযানে ওই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ও ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। একই দিনে ভ্রাম্যমাণ আদালত আমতলী শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩১০ কেজি পলিথিন জব্দ করেন। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।