প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে গতকাল বুধবার তিনটি ওষুধের দোকানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জের স্টেশন রোডের মেসার্স রূপা মেডিকেল হল ও মেসার্স সুমন মেডিকেল হলকে ১০ হাজার টাকা করে এবং মেসার্স প্রহর মেডিকেল হলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল ও নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ আদালত পরিচালনা করেন।