জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত চারটি ক্লিনিককে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, বন্ধন ক্লিনিককে ৩ হাজার, মাস্টার ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার ও রহমান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।