প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল পরিবেশ অধিদপ্তর ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে মালিককে ইট উৎপাদন বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, পুলিশ, ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে তিনি গতকাল দুপুরে পশ্চিম ইলিশা ইউনিয়নের কয়েকটি ইটভাটায় অভিযান চালান। এ সময় ইউনিয়নের চরপাতা গ্রামের মেসার্স সায়মন ব্রিকস-২-এর মালিক রুহুল আমিন এবং পাঙাশিয়া গ্রামের ফাইভ স্টার ব্রিকসের মালিক আবদুল খালেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় ভাটার আগুন নিভিয়ে, ড্রামের চিমনি ও কাঁচা ইট ভেঙে সব উৎপাদন বন্ধের নোটিশ দেওয়া হয়।