জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীরের কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া বলেন, উপজেলার চরহোগলা এলাকায় মেঘনা নদীর বালুমহালের ইজারা নেন ইমাম হোসেন ও হারুন মিয়া। তাঁরা নদীর তীরবর্তী কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। এতে কৃষকদের দুই হাজার বিঘা ফসলি জমির মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।