জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় অশ্লীল যাত্রা পরিবেশনের অপরাধে যাত্রাপালার ব্যবস্থাপক তারিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রার মঞ্চ ও প্যান্ডেল ভেঙে দিয়ে যাত্রানুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, উপজেলার তেতুলিয়া নতুন পাড়ায় প্রশাসনের অনুমতি ছাড়াই কয়েক দিন ধরে যাত্রার নামে অশ্লীল নাচ চলছিল। এ ব্যাপারে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ইউএনও শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।