জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে নিম্নমানের পচাবাসি খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রির দায়ে গতকাল সোমবার দুপুরে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তিনি বলেন, জেলা শহরের স্টেশন সড়কের দিগন্ত কনফেশনারি অ্যান্ড ফুডসের মালিককে ১০ হাজার টাকা, মান্না বেকারির মালিককে চার হাজার টাকা, পিয়াসী হোটেলের মালিককে দুই হাজার টাকা, রুচি হোটেলের মালিককে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নীলফামারী ফার্মেসির মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।