জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে গাজীপুরে তিনটি কারখানাকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান ওই জরিমানা করেন। গতকাল ওই সব কারখানার মালিক-প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। পরে শুনানি গ্রহণ করা হয়। কারখানাগুলোর মধ্যে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত উইস্টেরিয়া টেক্সটাইল লিমিটেডকে ২ লাখ টাকা, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার রেনেটা লিমিটেডকে (পেনিসিলিন প্ল্যান্ট) ৩০ হাজার টাকা ও টঙ্গীর আল মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।