জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবন ও মাতলামির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাগর মিয়া (২৬) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মঈন উদ্দিন ইকবাল নিজ কার্যালয়ে আদালত পরিচালনা করেন। রাতে জরিমানা দিয়ে ওই যুবক ছাড়া পান।