জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে ১৪ জন মোটরসাইকেলচালককে মোট ২ হাজার ৮০০ টাকা করে জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসপাতাল ও জোড়শিমুল-বড়িয়া সড়কে উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে ওই ১৪ জনকে আটক করে প্রতিজন ২০০ টাকা করে জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।