জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। গত সোমবার রাতে তাঁদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। তাঁরা হলেন শেরপুর পৌর শহরের সকাল বাজার এলাকার খালিদুল ইসলাম (২৬), রবিউল ইসলাম (২৪), রাউল দাস (১৯); শ্রীরামপুরপাড়ার মো. বকুল (২৮) ও বগুড়ার সদর থানার মালতিনগর এলাকার আহসান হাবিব (৪৫)। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শহরের সকাল বাজার এলাকার একটি ঘরে বসে মাদক সেবন (গাঁজা) করার সময় হাতেনাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জরিমানার টাকা জমা দেওয়ার পর তাঁরা ছাড়া পান।