জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচ যানচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের নেতৃত্বে পাটগ্রাম পৌর বাজারের ওষুধের দোকানে অভিযান চালানো হয়। তাঁরা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নিউ রায় মেডিকেল স্টোরের মালিককে দেড় হাজার ও শিকদার ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিন সন্ধ্যায় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার টি এম এ মমিন, থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম, ট্রাফিক সার্জেন্ট আল ফরিদ হোসেনসহ একদল পুলিশ নিয়ে বানিয়াপাড়া গ্রামের আন্তজেলা মোড়ে অভিযান চালান। তাঁরা ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস না থাকায় পাঁচ যানবাহনের চালককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।