জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিম্নমানের বিস্কুট-পাউরুটিসহ বিভিন্ন বেকারি সামগ্রী বাজারজাতের সময় ভ্রাম্যমাণ আদালত তা জব্দ করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যানে করে বিভিন্ন বেকারি সামগ্রী বিক্রির সময় চারজনকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শামীমুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক হিসেবে ওই চারজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২১ হাজার টাকা জরিমানা করে সব খাদ্যসামগ্রী ধ্বংসের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাউদিয়া ব্রেড অ্যান্ড বিস্কুটের বিক্রয় প্রতিনিধি আতাউর রহমান, তাঁর সহকারী জামাল উদ্দিন, সোহান ব্রেড অ্যান্ড বিস্কুটের বিক্রয় প্রতিনিধি রাশেদুল ইসলাম ও মডার্ন ব্রেড অ্যান্ড বিস্কুটের শরিফুল ইসলাম।