জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে পোস্টার সাঁটিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মৌজপুর এলাকায় দুই প্রার্থীর কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে হবিগঞ্জের নির্বাহী হাকিম মেহেদি হাসান এ আদালত পরিচালনা করেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ হাবিবুল্লাহর কর্মীকে তিন হাজার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া আক্তারের কর্মীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।