প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দিগনগর গ্রামে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের বলেন, তিনি গতকাল শুক্রবার নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার জামারমাঝি গ্রামের শরিফুল ইসলাম ও আজিবার মোল্লা এবং আলফাডাঙ্গার চরপাচুড়িয়া গ্রামের সাহেব আলী। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দিগনগর গ্রাম থেকে পুলিশ ওই তিনজনকে আটক করে।