জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি-পচা মিষ্টি বিক্রির অভিযোগে দুটি মিষ্টির দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার শহরের মিষ্টিপট্টিতে সদর উপজেলার ইউএনও রবিউল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, মুক্তা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৪০ ও নওগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুধে পানি মেশানোর অভিযোগে একজন গোয়ালাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর সামসুল হক উপস্থিত ছিলেন।