প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালো মবিলের মতো পোড়া তেলে ভাজা হচ্ছিল সমুচা ও কাবাব। পাশে জিলাপি ভেজে চুবানো হচ্ছিল পুরোনো রসে। আর রেফ্রিজারেটর যেন ডাস্টবিন—একসঙ্গে মাছ, মাংস ও কাঁচা চপ ইত্যাদি। চট্টগ্রাম নগরের আলকরণ ১ নম্বর গলির মুখের মালঞ্চ ফুড কর্নারের এই অবস্থার কারণে প্রতিষ্ঠানটিকে গতকাল এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় প্রায় ৩০ লিটার পোড়া তেল ও এক মণ পুরোনো জিলাপির রস। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।