জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীসহ ১০ ব্যক্তিকে ৪৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী হাকিম ইউএনও মু. খায়রুজ্জামান এই অভিযান চালান। তিনি মোট ১০ জনকে ৪৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। একই দিন আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বাজারে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন বেকারিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ইউএনও মোহাম্মদ আবুল খায়ের।