প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজনে কম দেওয়ার অপরাধে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় দুটি ফিলিং স্টেশনকে গতকাল বুধবার সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যা ব-১-এর ভ্রাম্যমাণ আদালত। র্যা ব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে কর্মরত স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম বলেন, দুপুরে র্যা ব-১-এর ভ্রাম্যমাণ আদালত ওজনে কম দেওয়ার অপরাধে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার মেসার্স কাজী ট্রেডার্স ফিলিং স্টেশনের মালিকদের সাড়ে চার লাখ টাকা এবং সদর উপজেলার হোতাপাড়া এলাকার কেআরসি ফিলিং স্টেশনের মালিকদের এক লাখ টাকা জরিমানা করেন। নির্বাহী হাকিম মো. ফিরোজ আহম্মেদ এ দণ্ডাদেশ দেন।