জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী মহারশি নদ থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মো. সিরাজুল ইসলাম (২৬) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ সেলিম রেজা পরিচালিত আদালত এ দণ্ডাদেশ দেন। সিরাজুলের বাড়ি জামালপুরে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মহারশি থেকে অবৈধভাবে বালু তুলছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নদ এলাকায় অভিযান চালানো হয়।