জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় র্যা ব ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে সাত ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার শেখ মনিরুজ্জামান, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। অভিযান চালিয়ে উপজেলা সদরের আজিজুল ট্রেডার্সের মালিক আনিছুর রহমান, সুমা অ্যান্ড শিশির ট্রেডার্সের সাইদুল ইসলাম, নজরুল স্টোরের সোনা উল্লাহ ও রেজাউল স্টোরের মালিক রেজাউল ইসলামের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া নতুন বাজার এলাকায় তমা ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম, শাহ মুখদুম এন্টারপ্রাইজের মোস্তফা ও লিটন হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।