জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের মোমিন রোড এলাকায় দস্তগীর হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার অভিযান চালিয়ে খাবারের হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, হোটেলটির রান্নাঘর অপরিচ্ছন্ন। যে ফ্রিজটিতে মাছ-মাংসসহ খাবার সংরক্ষণ করা হয়, সেটি খুবই নোংরা ছিল। হোটেলের মালিক স্বীকার করেন, তিনি কেনার পর ফ্রিজটি কখনো পরিষ্কার করেননি। পরে ভুল স্বীকার করায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।