জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুটি রেস্তোরাঁ ও একটি বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) ইমরান আহমেঞ্চদ বলেন, গতকাল প্রথমে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার অভিজাত রেস্তোরাঁ হিসেবে পরিচিত কলাপাতায় সরেজমিনে দেখা যায়, বাসি মাছ-মাংস ও দুধের ছানায় (মিষ্টি তৈরির জন্য রাখা) মাছি ভন ভন করছে। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাসি মাছ-মাংস জব্দ করে সড়কে এনে বিনষ্ট করা হয়। এ ছাড়া পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে ওই এলাকার ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার এবং মুন্নি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্নি বেকারির বিএসটিআইয়ের অনুমতি নেই।  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি