জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ১৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ হুমায়ুন কবির এই জরিমানা করেন। ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।