জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় তিন করাতকল-মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স নবায়ন ও চেরাই কাঠের হিসাব নিবন্ধন (রেজিস্ট্রার) খাতা না থাকার অপরাধে তাঁদের এই জরিমানা করা হয়। গত সোমবার সন্ধ্যায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা। সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর মাজারপাড় এলাকার করাতকল-মালিক হায়দার আলী ও আনোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা করে এবং লাল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন আদালত।