প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে গতকাল মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জে ১৭ জন মোটরসাইকেলচালকের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। ইউএনও বলেন, গতকাল বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ১৭ জনের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে ওই টাকা আদায় করা হয়। গত সোমবার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রকি (২৩) নামের এক তরুণ মোটরসাইকেলচালক মারা যান। রকির ড্রাইভিং লাইসেন্স ছিল না। এ কারণে গতকাল ওই অভিযান চালানো হয়। এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে।