জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং ক্যানটিনে ময়লা পাওয়ায় কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবদুর রউফ তালুকদার এ জরিমানা করেন। বিচারক বলেন, রোগীদের বিছানাপত্র অপরিচ্ছন্ন থাকায় ৩০ হাজার টাকা এবং ক্যানটিনের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।