প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ছয়জন মাদকাসক্ত তরুণকে দেড় হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শেখ জাহিদুল ইসলাম তাঁদের জরিমানা করেন। তরুণেরা হলেন সিঙ্গাইর পৌর এলাকার চর আজিমপুর গ্রামের শহিদুল ইসলাম, সাদমান হোসেন ও রুবেল মিয়া এবং কাংশা গ্রামের রিয়াজুল ইসলাম, এনামুল হক ও জয়নাল মিয়া। সিঙ্গাইর থানার এএসআই রাজিব হাসান বলেন, টাকা পরিশোধের পর ওই তরুণদের ছেড়ে দেওয়া হয়।