জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার দেল মথুরাপুর গ্রামের এক কৃষক তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) সঙ্গে পাশের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালপট্টি গ্রামের মোস্তফা শেখের ছেলের বিয়ে ঠিক করেন। আগামীকাল শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন এ খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে মেয়ের মা-বাবাসহ ওই ছাত্রীকে নিয়ে ইউএনওর কার্যালয়ে আসেন। ইউএনও লুৎফুন নাহার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় ওই দম্পতিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নাবালিকা মেয়ের বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়েছে।