জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের অপরাধে গত শনিবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মেয়ের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের ইয়াকুব আলী তাঁর মেয়ের (১১) বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার পুলিশসহ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে ৩০০ টাকা জরিমানা করেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না—এই মুচলেকা নেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।