জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও দেয়ালে পোস্টার সাঁটানোয় ছয় প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার পরিচালিত আদালত এ অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পাওয়া প্রার্থীরা হলেন ফরদাবাদ ইউপির দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. মানিক মিয়া, তিন নম্বর ওয়ার্ডের মো. শহীদ মিয়া, ছলিমাবাদ ইউপির দুই নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম, তেজখালী ইউপির নয় নম্বর ওয়ার্ডের মো. বাদল মিয়া, মো. আমিন মিয়া ও মো. হোসেন মিয়া। তাঁদের প্রত্যেককে তিন হাজার করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|