প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপে সাধারণ ওয়ার্ডের এক নারী সদস্য প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার চালানোর অভিযোগে একই ওয়ার্ডের আরেক প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, কৈলাশগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ঝর্ণা শীলের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছিলেন নিহার রঞ্জন মণ্ডল। ঝর্ণা এ ঘটনা জানার পর তথ্য-প্রমাণসহ ইউএনও ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পেয়ে নিহারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও মৃণাল কান্তি দে বলেন, ১০ মার্চ ওই নারী প্রার্থী এ আবেদন করেন।