প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে রাস্তায় ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সাতজনের কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। আদালত যাঁদের জরিমানা করেছেন তাঁরা হরেন ভানু চন্দ্র ভদ্র, তৌহিদ ভূঁইয়া, নুরুল আমিন, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, গোলাম আকবর ও রফিকুল ইসলাম।