প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। গতকাল দুপুরে আদালতের বিচারক ইউএনও সাবিহা সুলতানা ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ডোমার বিদ্যুৎ অফিসের এমএলএসএস মকবুল হোসেন (৪০) ও স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মো. স্বপন (২৫)। ডোমার থানার এসআই মজনু মিয়া বলেন, গত সোমবার রাতে শহরের আনছার-ভিডিপি ব্যাংক-সংলগ্ন এলাকায় গাঁজা সেবনের সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক ইউএনও সাবিহা তাঁদের ওই জরিমানা করেন।